বগুড়ায় স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল গৃহবধূর !! স্টাফ রিপোর্টার বগুড়ায় স্বামীর চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন স্বামীও। রবিবার (৯মে) রাত সাড়ে ৯টার দিকে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ গুলাপবাগ এলাকায় গতিরোধ অতিক্রমের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত পাপিয়া বেগম (৩০) বগুড়া শহরের বিসিক ফুলবাড়ী উওরপাড়া এলাকার বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী মোঃ আরিফুল ইসলাম বাবুর স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন। এসময় নিহত পাপিয়া বেগমের স্বামী আরিফুল ইসলাম জানান রবিবার রাত সাড়ে ৯ টার দিকে শশুরবাড়ি গাইবান্ধা জেলার সার্দুল্ল্যাপুর থেকে স্বামী-স্ত্রী মোটরসাইকেল যোগে নিজ বাড়ি বগুড়ায় ফিরছিলাম। আমার শাশুড়ি গত শুক্রবার বার্ধক্য জনিত কারণে মারা যান, স্ত্রীকে নিয়ে ঐ দিনই ছুটে গিয়েছিলাম লাশ দাফন করতে। রবিবার সন্ধ্যায় কুলখানী শেষ করে বগুড়ার পথে রওনা দেই। পথিমধ্যে জেলার গোবিন্দগঞ্জ গুলাপবাগ এলাকায় পৌঁছিলে একটি গতিরোধক অতিক্রম করার সময় অসাবধানতাবশত চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন আমার স্ত্রী পাপিয়া বেগম। নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে পড়ে গি...